1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তালাকের নোটিশে স্বাক্ষর শাকিবের নয় দাবি অপুর - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

তালাকের নোটিশে স্বাক্ষর শাকিবের নয় দাবি অপুর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

অপুর স্বামী শাকিব খান তালাক নোটিশে যে স্বাক্ষর রয়েছে তা শাকিব খানের নয় বলে দাবি করেছেন অপু বিশ্বাস। অপুকে শাকিবের পাঠানো তালাক নোটিশের পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে দুজনকেই উপস্থিত হতে বলা হয়েছিল।

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ডিএনসিসি অঞ্চল-৩ এর মহাখালী কার্যালয়ের সালিশ পরিষদে অপু বিশ্বাস হাজির হলেও উপস্থিত ছিলেন না শাকিব খান। এসময় অপুর মামা স্বপন বিশ্বাস তার সঙ্গে ছিলেন।

সেখান থেকে বেরিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমের সাথে কথা বলেন। অপু বলেন, ‘আমি শাকিব খানের সাক্ষর চিনি। বিভিন্ন সময়ে তার স্বাক্ষর দেখেছি। কিন্তু তালাক নোটিশে শাকিবের নামে যে সই করা হয়েছে সেটা আসলে শাকিবের নয়। তার প্রকৃত স্বাক্ষরের সাথে এটার কোনো মিল নেই। তবে প্রশ্ন, শাকিবের তালাকের নোটিশে কার স্বাক্ষর?

জানা গেছে, প্রায় আধাঘণ্টা শাকিব খান-অপু বিশ্বাসের বিচ্ছেদের শুনানি হয়। শাকিব খান না থাকায় সালিশের দ্বিতীয় তারিখ ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।

অপু বিশ্বাস বলেন, ‘আমি বিস্মিত হয়েছি শাকিব খানের পক্ষের কাউকে দেখলাম না। আমি ভেবেছিলাম তার পক্ষ থেকে কেউ না কেউ আসবে। ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শাকিব খান যে সমস্ত তথ্য কিংবা প্রমাণ দিয়েছেন সেখানেও অনেক ঘাটতি রয়েছে। আর আমার তো একটি বাচ্চা রয়েছে এবং ধর্মান্তরিত হয়েছি। আমি শাকিবের সংসার করতে চাই।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘শাকিব যদি রাগের মাথায় এই সিদ্বান্তটি নিয়ে থাকে, তার বাচ্চার কথা চিন্তা করে হলেও এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত। এখন যা ঘটছে, তাতে আমার সম্মানহানি হচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে আমি বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখব না।’

এদিকে মহাখালির ডিএনসিসি অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ‘আমরা প্রথম নোটিশ দিয়েছিলাম, এরপর বিবাদী পক্ষের অপু বিশ্বাস আজ ১২টার দিকে হাজির হয়েছেন, তার বক্তব্য প্রদান করেছেন। তিনি মিমাংসা চান। তবে বাদি শাকিব খান হাজির হননি। আমরা দ্বিতীয় শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছি ১২ ফেব্রুয়ারি।’

এসময় ওই কর্মকর্তা আরও বলেন, দ্বিতীয় নোটিশে না এলে আমরা তৃতীয় নোটিশ দেবো। এরপরও যদি দুজনই না আসেন, তারপর বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। আইন অনুযায়ী ডিভোর্স(তালাক) কার্যকর হয়ে যাবে।

আইনি বিষয় সম্পর্কে বলেন, ‘বিষয়টি নিষ্পত্তির পর তাদের কেউ পারিবারিক আদালতে যাবেন কি না, সেটা তাদের সিদ্ধান্ত। আবার চাইলে তাদের যে কেউ মামলাও করতে পারবেন। একটি ডিভোর্স কার্যকর করার জন্য যে তথ্য ও প্রমাণ দরকার তার অনেক কিছুই শাকিব খান প্রদান করেননি।’

এদিকে শাকিব খান বর্তমানে অষ্ট্রেলিয়া রয়েছেন ‘সুপারস্টার’ সিনেমার শুটিং করার জন্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!