1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৭১ বার পড়া হয়েছে

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। এ ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় মমতাজ আহমদ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। আরিফ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে মারা যান তিনি।

শনিবার (১৩ জানয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকে।

এক পর্যায়ে শনিবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাঘাত করে আরিফ। এসময় ক্যাম্পে থাকা অন্য রোহিঙ্গারা মমতাজকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। পরে আরিফ উল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।’

ওসি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন কোনও না কোনও ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এসব রোহিঙ্গাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!