1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গা গণহত্যা: সেনাবাহিনীর দায় স্বীকার নিয়ে যা বললেন সু চি - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

রোহিঙ্গা গণহত্যা: সেনাবাহিনীর দায় স্বীকার নিয়ে যা বললেন সু চি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

 

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সেনাবাহিনীর স্বীকার করাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। তিনি বলেছেন, এর জন্য তাঁর দেশের সেনাবাহিনী দায় নিচ্ছে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ।

মায়ানমার সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সাথে বৈঠক শেষে প্রশাসনিক রাজধানী নেপিদোতে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন সু চি।

গত বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে মায়ানমার সেনাপ্রধানের কার্যালয় থেকে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে ১০ জন রোহিঙ্গাকে হত্যার সঙ্গে সেনাবাহিনী জড়িত ছিল। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছেও বলে জানানো হয় ফেসবুক পোস্টটিতে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সু চি বলেন, সেনাবাহিনী এ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এটি আমাদের জন্য নতুন একটি পদক্ষেপ। দেশের আইন শাসনের জন্য এ দায় নেয়াটা ইতিবাচক।

তবে স্টেট কাউন্সিলর সু চির সঙ্গে বৈঠকে রাখাইনের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। সেইসাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ৩০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।

এ ছাড়াও প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কফি আনান কমিশনের সুপারিশগুলো অনুসরণ ও বাস্তবায়ন করার প্রতি জোর দেন তারো কোনো।

সূত্র: রয়টার্স

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!