1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীর রাইগ্রামের হিরোইন সম্রাট মৃত জব্বারের ছেলে হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ পুলিশের হাতে গ্রেফতার - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পলাশবাড়ীর রাইগ্রামের হিরোইন সম্রাট মৃত জব্বারের ছেলে হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ পুলিশের হাতে গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর রাইগ্রামের হিরোইন সম্রাট মৃত আঃ জব্বারের ছেলে এলাকার চিহ্নিত হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ (২৮)কে গ্রেফতার করে থানা পুলিশ। এ মাদক কারবারি গ্রেফতারে অত্র এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল ১১ জানুয়ারী রাতে গোপন খবর ভিক্তিতে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনুর রহমানের দিক নির্দেশনায় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে থানার এস আই তয়ন কুমার, এস আই নজরুল, এ এস আই জহুরুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাইগ্রাম হতে হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী মোঃ আরিফ (২৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত চিহ্নিত হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ (২৮) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামের উত্তরবঙ্গের হিরোইন সম্রাটখ্যাত মৃত আঃ জোব্বার ছেলে। এরা পারিবারিক ও গোষ্ঠীগত ভাবে অত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি।

থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত আরিফের নামে একটি মামলায় সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ও তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। এ মামলা গুলোয় আরিফকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য যে, পুলিশের হাতে গ্রেফতার হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী আরিফ সে অত্র পলাশবাড়ী থানাধীন রায়গ্রাম এর কুখ্যাত হেরোইন ব্যবসায়ী মোঃ রাজু মিয়ার ছোট ভাই। এদের পরিবারের প্রতিটি সদস্য এসব মাদক কারবারে জড়িত এবং পুলিশের হাতে ধরা খেয়ে কিছুদিন হাজতবাস করে জামিনে বেরিয়ে আবারো একই পেশায় জড়িয়ে পড়ে বলে স্থানীয়ভাবে জানা যায়।এ গ্রামটি মাদক মুক্ত করতে স্থানীয় সচেতন গ্রামবাসী দীর্ঘদিন থেকে আইন শৃংখলা বাহিনীকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!