1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাইবান্ধায় আজ ১০ জানুয়ারী বুধবার কালের কন্ঠ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দৈনিক কালের কন্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সব কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।

সকাল ১১টায় গাইবান্ধা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, নারী সংগঠনের নেতাকর্মী ও শিশুরা অংশ নেন।

প্রেসক্লাব মিলনায়তনে শুভ সংঘের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, শিক্ষক ও শিল্পী আফরোজা বেগম লুপু, দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, আরিফুল ইসলাম বাবু, শিরিন আকতার, আফরোজা লুনা, মহিলা পরিষদের জেলা সম্পাদক রিকতু প্রসাদ, উত্তম সরকার, খায়রুল ইসলাম, রজতকান্তি বর্মন, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন প্রমুখ।

কালেরকণ্ঠের শুভ কামনা করে কেক কাটার সময় শিল্পী ও শুভ সংঘের কর্মীরা সমস্বরে ‘আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে’ গেয়ে ওঠেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, প্রকাশিত হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের পক্ষে কালেরকণ্ঠ দৃঢ় ভূমিকা পালন করে। যে ধারাবাহিকতায় উন্নয়ন বিষয়ক ইতিবাচক সংবাদ পরিবেশন, অনিয়ম দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কালেরকণ্ঠ পাঠকের মনে স্থান করে নেয়।

পৌর মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কালেরকণ্ঠের আত্মপ্রকাশ এক গৌরবময় ইতিহাসের স্বীকৃতি। তিনি সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে বসুন্ধরা গ্র“পের ভূমিকার প্রশংসা করে বলেন, মানবতার সেবায় তাদের অবদান তুলনাবিহীন।

সবশেষে মিলনায়তনে উপস্থিত দর্শক শ্রোতাদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে শেষ হয় এই আনন্দময় আয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!