শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

চাকরি জাতীয় করণের দাবীতে সুন্দরগঞ্জে মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাকরি জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছেন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার উপজেলা সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শিক্ষক সংগ্রাম কমিটির আয়োজনে বিভিন্ন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা চাকরী জাতীয় করণের দাবীতে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বাকবিশিসের সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সহ-সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী, অধ্যক্ষ গোলাম আযম, প্রভাষক মিজানুর রহমান, মাহবুবুল আলম হানিফ, নিমাই ভট্টাচার্য, মশিউর রহমান পলাশ প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft