1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

পাচার ঠেকাতে বৈধভাবে বৈধ পথে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

চোরাই পথে ইলিশ মাছে পাচার ঠেকাতে বৈধভাবে রপ্তানির সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদ্য প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব নেয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

নারায়ন চন্দ্র বলেন, ‘আমরা রপ্তানির দিকে যেতে চাচ্ছি এই কারণেও যে আমাদের ইলিশ উৎপাদন বেড়েছে, আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে। সেজন্য আমরা কিছুটা রপ্তানি করতে চাই।’

তিনি বলেন, ‘দেশীয় ইলিশ চোরাই পথে যখন বর্ডার পার হয়ে অন্য রাষ্ট্রে যায় তখন বড় বড় ইলিশই যায়। কত বেশি পরিমাণে ইলিশ এভাবে চলে যায় তা আজও ঠিক করে বলা যাচ্ছে না।’

মন্ত্রী বলেন, ‘পাচারকারীরা জীবনের অনেক বেশি ঝুঁকি নিয়ে এসব ইলিশ বিদেশে পাচার করছে। তাদের ঠেকাতে আমরা দফায় দফায় বিজিবির সাথেও মিটিং করেছি। নতুন করে পাওয়া অনেক বড় সমুদ্রসীমা পাহারা দিয়ে ইলিশ পাচার ঠেকানো কঠিন হচ্ছে।’

মন্ত্রী আরো বলেন, ‘অবৈধপথে পাচারের পথ সংকুচিত করতেই বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছি।’

গরুর মাংসের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মাংসের দাম কম। কাজেই অতীতের পর্যায়ে দাম নিয়ে যাওয়া আমাদের জন্য কঠিন হবে। বর্তমানে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে দামের ব্যাপারটা মেনে নিতে হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের উৎপাদন যদি আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারে তাহলে বাইরে থেকে গরু আমদানি কেন। তাতে আমাদের দেশের খামারিরা ধরা খাবে। দেশীয় উৎপাদনকারীরা ঠকে এমন কাজ অবশ্যই করবো না। আন্তর্জাতিক বাজারে যে দাম থাকে সে দামের সঙ্গে সঙ্গতি রেখে যদি আমরা দেশীয় উৎপাদন দিয়ে সাপ্লাই করতে পারি তাহলে ইন্ডিয়া থেকে গরু আনা সরকার কোনভাবেই বরদাস্ত করবে না।’

মন্ত্রী আরো বলেন, ‘আমি এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনিও আমাকে শক্তভাবে বলেছেন দেশীয় খামারিদের রক্ষা করতে অবৈধভাবে গরু আমাদানির কোনো অনুমতিতো দেওয়া হবেই না, বরং চোরাই পথেও গরু আনা যেকোনো মূল্যে ঠেকাতে হবে। বর্তমানেও উৎপাদনের মাত্রা যে পর্যায়ে রয়েছে তাতে বাইরে থেকে গরু আমদানীর কোনো প্রয়োজন নেই।’

সংবাদ সম্মেলনে মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!