1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রংপুর সিটি নির্বাচন: বিএনপি প্রার্থীর আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

রংপুর সিটি নির্বাচন: বিএনপি প্রার্থীর আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশনের ফল পুনরায় গণনা চেয়ে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলার আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রবিবার এ সম্পর্কিত এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত বৃহস্পতিবার একই আবেদনের ওপর শুনানি শেষে রবিবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল।

গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২ হাজার ৪০০ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিএনপি মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। পরে তিনি বলেন, ভোটে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ ভোট পুনর্গণনা চেয়ে গত ২৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন কাওসার জামান বাবলা। কিন্তু কোনো জবাব না পেয়ে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন তিনি। এখানেও কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!