1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতন হয়েছে: ওআইসি প্রতিনিধিদল - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতন হয়েছে: ওআইসি প্রতিনিধিদল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

মায়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) প্রতিনিধি দল।

শুক্রবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের এ কথা বলেন। এসময় প্রতিনিধি দলটি জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করেছে, যা বিশ্বের বিরল উদাহারণ। খবর বাসসের।

‘ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি’র (আইপিএইচআরসি) চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দুইদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেছি।’

প্রতিনিধিদলের সাথে অন্যান্যদের মধ্যে ওআইসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবা সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক সংকট ও চাহিদা সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার ও শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে ওআইসি’র প্রতিনিধি দলের এই সফরের আয়োজন করা হয়েছে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে।

প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। পরে তারা ওআইসি মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও তা উত্থাপন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!