1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র জনিয়েছেন, বৃহস্পতিবার রাতে পায়ে হেঁটে আসা এক আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত একদল পুলিশ কর্মকর্তার কাছে বোমাটির বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের ওই ঘটনা ঘটে। খবর : এএফপির।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। আইএস নিয়ন্ত্রিত আমাক ওয়েবসাইট দাবি করেছে, আফগান পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সমাবেশে হামলা চালিয়েছে তারা।

এই নিয়ে কাবুল ও কান্দাহারে গত এক সপ্তাহে আইএসের সন্ত্রাসী হামলায় প্রায় ৮০ ব্যক্তি প্রাণ হারাল।

প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আফগান সেনা অভিযানের মুখে টিকতে না পেরে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে আইএস। তিনি বলেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে ব্যাপক সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে।

আফগান জনগণ মনে করছে, দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে আমেরিকা ও সৌদি আরব উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে আফগানিস্তানে লেলিয়ে দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!