1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

ঢাকাসহ সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা নেমেছে সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামায় জেঁকে বসা শীতে কাঁপছে দেশ।  এই অবস্থা আরো কয়েকদিন চলতে পারে।

আবহাওয়াবিদরা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় শীত বেড়েছে বাংলাদেশে। পৌষের দ্বিতীয়ার্ধে এসে হঠাৎ করেই দেশে শৈত্যপ্রবাহ বেড়ে গেছে। এই অবস্থা আরো কয়েকদিন চলতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীমঙ্গল এলাকাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আশপাশের এলাকায় বিস্তৃত হতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবারের আবহাওয়ার বুলেটিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট থাকবে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মোংলায়, ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকায় থার্মোমিটারের পারদ এদিন ১০ দশমিক ৫, রংপুরে ৯, দিনাজপুরে ৮ দশমিক ৯, শ্রীমঙ্গলে ৮ দশমিক ৬, টাঙ্গাইলে ৮ দশমিক ৫, গোপালগঞ্জে ৮ দশমিক ৪, ময়মনসিংহে ৮, যশোরে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

এদিকে তীব্র ঠাণ্ডায় কোথাও কোথাও কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। শীতে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!