
কিম জং-উন আমেরিকাকে হুমকি দেবেন আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরবে তা হজব করবেন, তা কি করে হয়। তাই তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, তার কাছে থাকা পারমাণবিক বোমার বোতাম নাকি ‘আরও বড়’, ‘আরও শক্তিশালী’।
নতুন বছর উপলক্ষ্যে দেয়া বক্তৃতায় কিম জং-উন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র চালু বোতাম সবসময় তার টেবিলেই থাকে। আমেরিকা কখনই যুদ্ধ শুরু করতে পারবে না। পুরো আমেরিকাই এখন উত্তর কোরয়ার পারমাণবিক অস্ত্রের আওতায়। এটা কোনো হুমকি নয়, বাস্তবতা।
সেই হুমকির জবাবে মঙ্গলবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র চালুর বোতাম সবসময় তার টেবিলেই থাকে’। তার দেওলিয়া ও ক্ষুধার্ত সরকারের কেউ তাকে দয়া করে জানিয়ে দিও, পারমাণবিক অস্ত্রের বোতাম আমার কাছেও আছে। কিন্তু সেটি অনেক বিশাল এবং অনেক বেশি শক্তিশালী। আমার বোতাম কাজও করে।
২০১৭ সালের বিশ্ব রাজনীতি সরগরম ছিল কিম ও ট্রাম্পের হুমকি-পাল্টা হুমকিতেই। নতুন বছরেও এর ব্যতিক্রম হলো না। ট্রাম্পের এই হুমকির জবাবে কিম কী বলেন, এবার সেটাই দেখার পাল্টা।
সূত্র: বিবিসি










