1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বই উৎসবে গাইবান্ধায় ছাত্রছাত্রীদের আনন্দ উৎসব - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

বই উৎসবে গাইবান্ধায় ছাত্রছাত্রীদের আনন্দ উৎসব

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ১১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার বই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ ১ জানুয়ারী সোমবার সকালে জেলা সদরের মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠানে জেলা শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া ও জুবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, এবারে জেলার সরকারী, বেসরকারি, কিন্ডার গার্টেন এবং আনন্দ স্কুলসহ ৩ হাজার ৩টি প্রাথমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লাখ ৯৯ হাজার ২৭৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২ লাখ ৯১ হাজার ৩৪টি পাঠ্য বই বিতরণ করা হবে।

অপরদিকে গাইবান্ধা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জানান, এবারে বছরে জেলায় মাদ্রাসা, মাধ্যমিক ও ভোকেশনালসহ ৭৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৫২ হাজার ৬৮১ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৩ লাখ ৭০ হাজার ৬৮১টি বই বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!