1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিরাজগঞ্জে বাসচাপায় ৪ অটোযাত্রী নিহত - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

সিরাজগঞ্জে বাসচাপায় ৪ অটোযাত্রী নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো দু’জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগড়বাড়ী মহাসড়কের বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান, সাথী বেগম, পাবনা জেলার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫) এবং একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২)।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সেরাজুল ও রাজ্জাক নিহত হন। আহত হন আরো ৪জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!