1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হেরে গিয়ে নতুন ফন্দি, জেরুজালেমে ‘ট্রাম্প স্টেশন’ বানাবে ইসরাইল! - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

হেরে গিয়ে নতুন ফন্দি, জেরুজালেমে ‘ট্রাম্প স্টেশন’ বানাবে ইসরাইল!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

 

চলতি মাসের শুরুর দিকে জেরুজালেম নগরী ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তৈরি করে।

এ নিয়ে জাতিসংঘে ভোটাভুটিতে হেরে নিয়ে নতুন করে নানা ফন্দি করছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু।

এরই অংশ হিসেবে জেরুজালেমের পুরনো শহরের নীচে একটি রেলওয়ে টানেল তৈরির পরিকল্পনা করছে ইসরাইল এবং তার অংশ হিসাবে পশ্চিম দেয়ালের কাছে একটি স্টেশন তৈরি করা হবে, যার নাম হবে ট্রাম্প স্টেশন। খবর বিবিসির।

ইসরাইলের পরিবহন মন্ত্রী ইয়াসরেয়েল কাটজ বলছেন, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতেই তার এই পরিকল্পনা।

এ মাসের শুরুর দিকে জেরুজালেম নগরী ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তৈরি করে। জাতিসংঘের সাধারণ পরিষদে এরকম কোন স্বীকৃতি অকার্যকর ও বাতিলযোগ্য বলে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়।

ইসরাইল বলছে, তেল আবিবের সঙ্গে জেরুজালেমের সংযোগ ঘটাতে দ্রুতগতির ট্রেন চলাচলের বর্ধিত অংশ হিসাবেই এই নতুন রেলওয়ে টানেলটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে যখন হারাম আল শরিফ এবং পশ্চিম দেয়ালের নীচে খনন কাজ করে ইসরায়েল, সেই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে।

টানেল তৈরির এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনেস্কো।

জেরুজালেমের পুরনো শহরটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!