শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

দেশে প্রথমবারের মত জেলখানায় চালু হলো গার্মেন্ট

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রথমবারের মতো জেলখানায় চালু হলো তৈরি পোশাকের কারখানা (গার্মেন্ট)। রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে এ কারখানা চালু হয়েছে বুধবার সকালে। এর ফলে সেখানে বন্দিরা কাজ করে উপার্জন করতে পারবেন।

এ কারখানাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধন করে তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলখানায় সব বন্দিকে বিভিন্ন রকম কাজে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তাদেরকে সব রকম সুবিধা দেয়া হচ্ছে। আস্তে আস্তে তাদেরকে আরো সুযোগ সুবিধা দেয়া হবে।

মিডিয়ার খবরে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা কারাগারের ভিতরে ‘রিসাইলেন্স গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড জামদানি প্রডাকশন সেন্টার’টি সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জেল সুপারিনটেন্ডেন্ট সুভাষ দাস বলেছেন, নভেম্বর নাগাদ ওই জেলখানায় প্রায় ২১৫০ জন বন্দি রয়েছেন। তবে প্রাথমিকভাবে ওই কারখানায় কাজ করবেন প্রায় ৩০০ বন্দি। বার্তা সংস্থা ইউএনবির মতে, এই কারখানাটি চালানো হবে দু’শিফটে। এ জন্য ৩০০ থেকে ৪০০ বন্দিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকটারারস অ্যান্ড এক্সপোর্টারস এসোসিয়েশনে।

এখানে কাজ করে বন্দিরা যা উপার্জন করবেন তা তাদের সংশ্লিষ্ট একাউন্টে জমা হবে। এই অর্থ তারা তাদের পরিবারের সদস্যদের কাছে পাঠাতে পারবেন অথবা জেলজীবনের শেষে পুরো অর্থ তুলে নিতে পারবেন। তিনি বলেন, এই গার্মেন্ট কারখানাটি ৫০০০ বর্গফুট এলাকায় গড়ে উঠেছে। এতে সহায়তা করেছে জেলা প্রশাসন ও সমাজ কল্যাণ সংক্রান্ত বিভাগ। এই কারখানার জন্য আমদানি করে স্থাপন করা হয়েছে ৫৭টি মেশিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft