1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গা নির্যাতন ফের মায়ানমারের পক্ষ নিলো চীন ও রাশিয়া - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

রোহিঙ্গা নির্যাতন ফের মায়ানমারের পক্ষ নিলো চীন ও রাশিয়া

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনা নির্যাতন বন্ধ করার জন্য মায়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এর পাশাপাশি রোহিঙ্গাদের প্রতি সহিংসতার জন্য মায়ানমারের সমালোচনা করা হয়েছে।

মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সংগঠন ওআইসির উদ্যোগে সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতন বন্ধ করতে হবে এবং রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘের বিশেষ দূত নিয়োগ দিতে হবে।

রবিবার সাধারণ পরিষদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে প্রস্তাবের পক্ষে পড়ে ১২২ দেশের ভোট। বিপক্ষে ১০টি ভোট। ভোটদানে বিরত ছিল ২৪টি দেশ।

আগের অন্যান্য উদ্যোগের মতো এবারও মায়ানমারের পক্ষাবলম্বন করল চীন ও রাশিয়া। তারা ওআইসির প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বিপক্ষে থাকা অন্যতম দেশগুলো হলো কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম, বেলারুশ, সিরিয়া ও জিম্বাবুয়ে।

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে শুরু থেকেই সোচ্চার জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে এ সহিংসতাকে ‘জাতিগত নিধনের উদাহরণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। গত নভেম্বরে রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস রাখাইনে মায়ানমার সেনাবাহিনীর অভিযান বন্ধ ও মানবাধিকারকর্মীদের প্রবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কয়েক মাস আগে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মায়ানমারের অধিকাংশ প্রতিবেশী তাদের পক্ষে ভোট দেয়। সিরিয়া এখন রুশ ঘনিষ্ঠ। ফলে রাশিয়া ভোট অনুসরণ করেই তারা নিজেদের ভোট দিয়েছে।

গৃহীত প্রস্তাবে মায়ানমার ইস্যুতে জাতিসংঘের বিশেষ দূত নিয়োগের জন্য সংস্থাটির মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে জাতিসংঘের বাজেট কমিটি বিশেষ দূত নিয়োগের অর্থায়নের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

সম্প্রতি মায়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যা পোর্টিয়ার ইয়াংহি লিকে তার মেয়াদকালে সেখানে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি। তাকে কোনো সহযোগিতাও করবে না মায়ানমার। মায়ানমার যে সে দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘকে সহযোগিতা করবে না, সে বার্তা আবারও দিল। এরপরই সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত হলো সাধারণ পরিষদে।

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতায় প্রাণে বাঁচতে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে।

উদ্বেগ জানাবে জাপান
জাপান টাইমস পত্রিকা জানিয়েছে, জাপানে পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে মায়ানমার সফরে গিয়ে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তিনি রাখাইন রাজ্যে সেনা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!