1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে আলোচনা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

গাইবান্ধায় প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে আলোচনা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এরাও মানুষ। প্রয়োজন শুধু একটু সহযোগিতা ও ভালবাসা। প্রতিবন্ধী শিশুদের মা-বাবাসহ সকলকে তাদের পাশে থেকে সহানুভূতির সহিত কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে প্রতিবন্ধীদের দিয়েও উন্নয়ন সাধন করা সম্ভব। সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ইতিমধ্যে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীদের যথাযথ প্রশিক্ষণ ও প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে।

গাইবান্ধার পলাশবাড়ীর প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)-এর আয়োজনে প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার দিনব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

স্থানীয় এস.এম.বি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আকতারুল হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পলাশবাড়ী সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী সরকার, এস.এম.বি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুর ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) সভাপতি সদরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল প্রমুখ।

এ সময় সংস্থার অন্যান্য সদস্যসহ প্রতিবন্ধী শিশুরা ছাড়াও তাদের মা-বাবা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন গ্রীণ ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জাহিদ আনোয়ার রিন্টু ও গাইবান্ধার শিরিন আকতার। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!