1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ।

রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন শুরু থেকেই সাবধানী খেলছিল স্বাগতিক বাংলাদেশ। তবে সময় গড়াতেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪২তম মিনিটে শামসুন্নাহারে গোলে লিড নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। মাঠের বাঁপাশ থেকে বল নিয়ে ঢুকে গিয়েছিল শামসুন্নাহার। তার থেকে বল নিয়ে শট নিয়েছিলেন আনুচিং। তার শট গোলরক্ষক ফেরত পাঠালে দারূন এক ভলিতে সেটি গোলে পরিণত করেন শামসুন্নাহার।

যদিও এর আগে বাংলাদেশের সামনে এসেছিল দুইটি সহজ সুযোগ। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কিশোরীরা। ২৩তম মিনিটে ডি বক্সের ভিতরে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েছিলেন আনুচিং মারমা। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গোলের মুখ দেখেনি।

দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের ডানদিকে গোলরক্ষককে একা পেয়েছিলেন তহুরা। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে সেটিও জালে জড়াতে পারেননি।

এর আগে লিগ ম্যাচে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোনো গোলও হজম করেনি বাংলাদেশ। প্রতিপক্ষে জালে ১৪টি গোল করে বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচে এক গোলও হজম করেনি লাল-সবুজ জার্সিধারীরা। এই জয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!