1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

উপবৃত্তির টাকা বিকাশের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পাঠানো হবে : নাহিদ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা সরাসরি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছে পাঠানো হবে।
তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকাশের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর আওতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বিকাশ-এর মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে।
তিনি বলেন, এ উপবৃত্তি কার্যক্রমের আওতায় প্রথমে সেসিপের মাধ্যমে দেশের ১৭টি জেলার ৫৪টি উপজেলায় মাধ্যমিক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে সব উপজেলায় এ পদ্ধতি চালু করা হবে।
নাহিদ বলেন, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে ১৭টি জেলার ৫৪টি উপজেলায় ২ লাখ ৫২ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় ২৪ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৫১০ টাকা বৃত্তি প্রদান করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ’পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ করেন। ভিডিও কনফারেন্সে স্থানীয় সংসদ সদস্য মোতাহের হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় তারা মন্ত্রীর কাছে তাদের অনুভুতি ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের সকল উপজেলায় আগে থেকেই উপবৃত্তি চালু আছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সেসিপের এ প্রকল্পটির মাধ্যমে প্রথমে ৫৪ টি উপজেলার শিক্ষার্থীরা অগ্রনী ব্যাংকের সহযোগিতায় বিকাশের মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা পাবে। প্রযুক্তির মাধ্যমে সরাসরি উপবৃত্তির টাকা তাদের হাতে চলে যাবে।
তিনি বলেন, মাধ্যমে শিক্ষার সহজলভ্যতা ও গুনগত মান বৃদ্ধি এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেসিপের আওতায় ১২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রায় ৪ লাখ শিক্ষকের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে।
সেসিপ প্রোগ্রাম পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওযাহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মিজ চাই লি, সেসিপ যুগ্ম-প্রোগ্রাম পরিচালক মো. আবু ছাইদ শেখ, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের অনুষ্ঠানে বক্তৃতা করেন।সুত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!