1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় ঝড়ে ২ হাজার ঘরবাড়ি ও ফসলের ক্ষতি-ক্ষতি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় গত শনিবার বিকেলে বয়ে যাওয়া প্রবল কাল বৈশাখী ঝড়ে সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর ও গাইবান্ধা সদর উপজেলার প্রায় ২ হাজার ঘরবাড়ি, অসংখ্য গাছপালা, পানের বরজ এবং বোরো ধানসহ অন্যান্য উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রশাসন ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার কমপক্ষে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৬০০ ঘর-বাড়ি, অসংখ্য গাছপালা, ২০টি মসজিদ-মন্দির, অসংখ্য বৈদ্যুতিক তার, কিছু সংখ্যক খুঁটি, সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউএনও গোলাম কিবরিয়া ক্ষতির কথা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দানের পরিকল্পনা করা হচ্ছে।

এছাড়া সাদুল্যাপুর উপজেলার ইউএনও মো. আহসান হাবীব জানান, তার উপজেলার নলডাঙ্গা, কামারপাড়া, দামোদরপুর ও জামালপুর ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫শ’-৬শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা ও কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। এদিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা, কামারজানি, খোলাহাটি, লক্ষ্মীপুর ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ত্রাণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, কামারজানি ও লক্ষ্মীপুরে ৩ শতাধিক ঘরবাড়ি, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা জেলার সামগ্রিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!