1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে কালবৈশাখি ঝড়ে ভুট্টা-ধানসহ মৌসুমি ফসলের ক্ষয়-ক্ষতি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৮৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম বৃষ্টিসহ কালবৈশাখি ঝড়ে ভুট্টা-ইরি-বোরো ধান, মৌসুমি ফসলসহ গাছপালা উপড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।  ঝড়ের কারণে উপজেলা সদরসহ সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ভুট্টা-ইরি-বোরো ধান, মৌসুমি ফসলসহ গাছপালা উপড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে বিভিন্ন এলাকার বৈদ্যুতিক তারে উপর গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে রোববার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরেজমিনে উপজেলায় বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, ঝড়ে ভুট্টা ক্ষেত, আধাপাকা ইরি-বোরো ধান ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন বসতবাড়ির গাছপালা উপড়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম জানান, উপজেলার কোথাও কোন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিশোরগাড়ী ইউনিয়নে ভ্ট্টূা ক্ষেতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!