1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিজয় দিবসে এ কী করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ? (ভিডিও) - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিজয় দিবসে এ কী করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ? (ভিডিও)

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে একটি চমৎকার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার মান রক্ষায় উদ্বুদ্ধ করতে জাজ টিম নির্মাণ করেছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অনলাইনে প্রকাশ হয় ‘স্বাধীনতা’ শীর্ষক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এই স্বল্পদৈর্ঘ্যের গল্প আবর্তিত হয়েছে চলচ্চিত্রকে ঘিরেই। সিনেমা হলে প্রত্যেকটি চলচ্চিত্র প্রদর্শনের শুরুতে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। পর্দায় তখন উড়তে থাকে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা। এই সময়ে প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান জাতীয় সংগীত ও পতাকার প্রতি।

তবে অনেকেই জাতীয় সংগীত চলাকালীন দাঁড়ান না। বিষয়টি নৈতিকভাবে যেমন বেমানান, তেমনি দেশের প্রতিও অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই বিষয়ে দর্শকমনে সচেতনতা সৃষ্টিতে জাজ টিমের ‘স্বাধীনতা’ ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা। রনিম রায়হানের ভাবনা ও রচনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক।

এ প্রসঙ্গে জাজ থেকে জানানো হয়, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র এবং লাল সবুজের একটি পতাকা। এই পতাকার সন্মান অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

দেখুন ‘স্বাধীনতা’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্যটি-

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!