1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত

প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংক হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংক হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে আরও সতর্ক হতে এবং যোগ্য ব্যক্তিকেই ঋণ প্রদান করার জন্য তিনি ব্যাংক কর্মীদের প্রতি আহবান জানান।
আজ সকালে ঢাকার ইস্কাটনস্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক-কে তফসিলী ব্যাংকে রূপান্তর এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে ৫০ কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আ. ন. ম. মাসরুরুল হুদা সিরাজী।
মন্ত্রী নুরুল ইসলাম আরো বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত রেমিটেন্স স্বল্প খরচ ও সহজে দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক-কে তফসিলী ব্যাংক হিসেবে রূপান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত রেমিটেন্স স্বল্প খরচ ও সহজে দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক-কে তফসিলী ব্যাংক হিসেবে রূপান্তর করা হয়েছে। তফসিলী ব্যাংক-এর কার্যক্রম শুরু হলে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের বৈধপথে আসবে এবং এর পরিমাণও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে। মন্ত্রী ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীদের ঋণ বিতরণের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবেন এবং কারও মুখ চিনে ঋণ বিতরণ করবেন না, যোগ্য ব্যক্তিকে ঋণ প্রদান করবেন। এর আগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৫০ (পঞ্চাশ) কোটি টাকার চেকটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আ. ন. ম. মাসরুরুল হুদা সিরাজীর হাতে তুলে দেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২২ হাজার ৩ শত ৩৪ জনকে ২১১.৯৮ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং চলমান ঋণ গ্রহীতার সংখ্যা ১৪ হাজার ১ শত ৮৩ জন। ২০১১ সালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ৯৫ কাটি টাকা ও সরকারের ৫ কোটি টাকা নিয়ে প্রবাসী কর্মীদের কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকে তফসিলী ব্যাংক হিসেবে গঠনের সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী তফসিলী ব্যাংক গঠনে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন পুর্নগঠনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ৫০ কোটি এবং সরকার ২৫০ কোটি টাকা প্রদান করবে বলে সিদ্ধান্ত হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!