1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

চলতি বছর সরকার ২৪ টাকা দরে ধান ও ৩৪ টাকায় সিদ্ধ চাল সংগ্রহ করবে : কামরুল ইসলাম

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

সরকার চলতি বছর ২৪ টাকা দরে ধান ও ৩৪ টাকা দরে সিদ্ধ চাল চাল সংগ্রহ করবে। এছাড়া ২৮ টাকা দরে গম ও ৩৩ টাকা দরে আতপ চাল সংগ্রহ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত এবং গম সংগ্রহ চলবে ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।
আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
সভা শেষে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের আসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মেট্টিক টন ধান, ৮ লাখ মেট্টিক টন চাল এরমধ্যে ৭ লক্ষ মেট্টিক টন সিদ্ধ চাল এবং ১ লক্ষ মেট্টিক টন আতপ চাল এবং ১ লাখ মেট্টিক .টন গম কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
খাদ্যমন্ত্রী আরো বলেন, সংগ্রহে এবার বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। কৃষকদের সরাসরি প্রণোদনা দিতে এবং ফড়িয়াদের দৌরাত্ম কমাতে এবার একাউন্ট পেয়ি চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করা হবে ।
মন্ত্রী বলেন, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২২ টাকা ও চাল উৎপাদনে ৩১ টাকা খরচ হয়েছে। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০.৭০ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২৯ টাকা। গত বছর ২৩ টাকা দরে ৭ লক্ষ মে.টন ধান এবং ৩২ টাকা দরে ৬ লক্ষ মে.টন চাল সংগ্রহ করে সরকার।
গত বছর ৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলেছিল ৩১ আগস্ট পর্যন্ত।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!