1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্বের শান্তিকামী মানুষের ওপর চপেটাঘাত’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

‘ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্বের শান্তিকামী মানুষের ওপর চপেটাঘাত’

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া ব‌লে‌ছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির যে বাতাবরণ তৈরি করেছে; তাতে বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষের মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন।

র‌বিবার গণমাধ্য‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তি‌নি এসব কথা ব‌লেন।

খা‌লেদা জিয়া ব‌লেন, ট্রা‌ম্পের এই সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি ও স্থিতি এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।

‌তি‌নি ব‌লেন, ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং নিজেদের রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের আকাঙ্ক্ষার ওপর এই সিদ্ধান্ত একটি চপেটাঘাত।

খালেদা জিয়া বলেন, ‘শুধু ফিলিস্তিনি নয়, বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষকেই এই সিদ্ধান্ত গভীরভাবে মর্মাহত করেছে। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিপক্ষে এই একতরফা স্বীকৃতির আমি তীব্র প্রতিবাদ করছি। আমার আহবান, এই সিদ্ধান্ত অবিলম্বে পুণর্বিবেচনা করা হোক।’

সা‌বেক এই প্রধানমন্ত্রী ব‌লেন, ‘বিশ্বের ওই অঞ্চলে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি বিশ্ববিবেক ও সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!