1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাশিয়া বিশ্বকাপে ৩২ দল, ৩৫ বছর পর ফিরলো পেরু - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাশিয়া বিশ্বকাপে ৩২ দল, ৩৫ বছর পর ফিরলো পেরু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

আর মাত্র ২১০ দিন পরই শুরু হবে ফুটবলের সব থেকে বড় যজ্ঞ ফিফা ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। আগামী বছরের ১৪ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২১ তম আসর। বরাবরের মতো এবারে আসরেও থাকছে ৩২টি দল।

রাশিয়ার বিশ্বকাপের শেষ স্থানটি অর্জন করলো পেরু। ৩৫ বছর পর বিশ্বকাপে ফিরলো তারা।

নিয়ম অনুযায়ী, ইউরোপ থেকে সরাসরি ৯টি দল বিশ্বকাপে জায়গা করে নেয়। এছাড়া চারটি দল প্লে-অফের বাধা পেরিয়ে স্থান করে নেয় রাশিয়া বিশ্বকাপে। সবমিলিয়ে ইউরোপ থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় ১৩টি দল।

দক্ষিণ আমেরিকান অঞ্চল (কনমেবল) থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় ৪টি দল। বাছাইপর্বের পঞ্চম দলটিকে উতরাতে হবে প্লে-অফের বাধা।

এশিয়া থেকেও চারটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দলকে খেলতে হবে প্লে-অফে। আফ্রিকা থেকে ৫টি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়। অন্য একটি দল প্লে-অফের বাধা পেরিয়ে জায়গা করে নেয়ার সুযোগ পাবে বিশ্বকাপে।

উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাছাইপর্বের চতুর্থ দলটিকে খেলতে হচ্ছে প্লে-অফ।

ওশেনিয়া থেকে সরাসরি কোনো দল বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পায় না। ওশেনিয়ার দলগুলোকে তিন রাউন্ডের বাধা পেরিয়ে প্লে-অফে জায়গা করে নিতে হয়। এরপর প্লে-অফের বাধা পেরোলে তবেই বিশ্বকাপের টিকিট মেলে ওশেনিয়ার একটি দলের।

ছয়টি কনফেডারেশনস থেকে বাছাইপর্বের ধাপ পেরিয়ে মোট ৩২টি দল ২০১৮ বিশ্বকাপে অংশ নেবে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলবে রাশিয়া। বাছাইপর্বের এপথে সর্বশেষ বৃহস্পতিবার ৩২টি দল বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। সর্বশেষ পেরু যোগ হয়েছে রাশিয়া বিশ্বকাপে।দীর্ঘ ৩৫ বছর পর দেশটি বিশ্বকাপ আসরে অংশ নেবে।

কোন মহাদেশ থেকে কোন দলগুলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
এশিয়া: ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া (প্লে-অফ)।

আফ্রিকা: নাইজেরিয়া, মিসর, সেনেগাল, তিউনিসিয়া ও মরক্কো
কনক্যাকাফ: মেক্সিকো, কোস্টারিকা ও পানামা
কমমেবল: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া

ইউরোপ: রাশিয়া, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, সুইজারল্যান্ড (প্লে-অফ), ক্রোয়েশিয়া (প্লে-অফ), সুইডেন (প্লে-অফ) ও ডেনমার্ক (প্লে-অফ) পেরু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!