1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সরকারের নির্লিপ্ততায় দেশের সঙ্কট আরো বাড়বে: রিজভী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নির্লিপ্ততায় দেশের সঙ্কট আরো বাড়বে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ধ্বংসের প্রান্তে চলে আসবে।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শহরের সরদারপাড়ার নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে প্রথমে জোর করে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়েছে সরকার। পরে গুণ্ডামি করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

খালেদাকে সম্বর্ধনা জানাতে মানুষের ঢল দেখে প্রলাপ বকছেন ক্ষমতাসীনরা: রিজভী

রিজভী বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে দেশের গণতন্ত্রের ন্যূনতম অস্তিত্বটুকু নিশ্চিহ্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

খালেদা জিয়াকে পথে পথে সম্বর্ধনা জানাতে মানুষের ঢল দেখে ক্ষমতাসীনরা প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিকালে রাজধানীর নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সহায়তা দিতে কক্সবাজারের উখিয়া যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ক্ষমতাসীনরা হামলা এবং বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, বেগম জিয়ার সফর সম্পর্কে পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা কোনো সহযোগিতা করছে না।

এ সময় ফেনীতে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বেগম খালেদা জিয়া শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপির বিপুল নেতাকর্মী তার সঙ্গে রয়েছেন। খালেদা জিয়ার বহরে রয়েছে কয়েক’শ গাড়ি। প্রশাসনের পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

খালেদা জিয়ার রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনের সফরকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে অবস্থান করতে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথে আজ দুপুরে ফেনীতে যাত্রা বিরতি করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। কেন্দ্রীয় তিন শতাধিক নেতাও তার সঙ্গে দুপুরের খাবার খাবেন। তাই বেগম জিয়ার আপ্যায়নে খাবার মেন্যুতে ৩০ পদের খাবার থাকছে বলে জানিয়েছে ফেনী জেলা বিএনপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!