1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মালয়েশিয়ায় রেকর্ড গড়ল বাংলাদেশ যুবারা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় রেকর্ড গড়ল বাংলাদেশ যুবারা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

মুমিনুল হক, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়দের গড়া রেকর্ড ভাঙলেন সাইফ হাসান, তৌহিদ হৃদয়রা।

সোমবার মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ যুবারা। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৩৩৫ রান করে বাংলাদেশ।

২০১০ সালে যুব বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩০৭ রান করেছিলেন মুমিনুল হক ও সাব্বির রহমানরা। সাত বছর পর তাদের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন সাইফ হাসানের দল। যুব ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের রান তিনশ অতিক্রম করল। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে মেহেদী হাসান মিরাজের দল ৭ উইকেটে করেছিল ৩০৪ রান।

আগের ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেও ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি ব্যাটসম্যানরা। বায়োসমাস ওভালে আজও শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার পিনাক ঘোষ ১২ ও নাঈম শেখ ১৩ রানে সাজঘরে ফিরেন। ৩৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যানরা সাজঘরে ফেরার পর তৃতীয় উইকেটে পাল্টে যায় বাংলাদেশের ব্যাটিং চিত্র। ১৯২ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে এটিও নতুন রেকর্ড। ২০১৬ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিনাক ঘোষ ও নাজমুল হোসেন শান্ত ১৭৯ রান করেছিলেন।

বগুড়ার ছেলে তৌহিদ হৃদয় প্রথমবারের মতো তিন অঙ্কের দেখা পেলেও সাইফ হাসান ১০ রানের আক্ষেপে পুড়েন। ১০৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৯০ রান করে হাফিজের বলে আউট হন। অন্যদিকে তৌহিদ হৃদয় ১২০ বলে করেন ১২০ রান। ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান হৃদয়। তাদের ফিরে যাওয়ার পর শেষ দিকে মালয়েশিয়ার বোলারদের ওপর আসল ঝড়টা তুলেন আমিনুল ইসলাম। মাত্র ১৭ বলে ৩৯ রান করেন আমিনুল। মাটি কামড়ে দুইবার ও হাওয়ায় ভাসিয়ে বল চারবার মাঠের বাইরে পাঠান। উইকেট রক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৯ বলে ২ ছক্কায় করেন ১৬ রান। সব মিলিয়ে দলগত ব্যাটিং নৈপুণ্যে পাহাড় সমান পুঁজি পায় বাংলাদেশ।

বল হাতে মালয়েশিয়ার প্রতিটি বোলার রান বন্যায় ভেসেছেন। সাঈদ আজিজ ১০ ওভারে দিয়েছেন ৯৬ রান। ৪ উইকেট পাওয়া মুহাম্মদ হাফিজ ৭৮ রান দিয়েছেন ৯ ওভারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!