1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি নেত্রী ক্ষমার নাটক করছেন: কাদের - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিএনপি নেত্রী ক্ষমার নাটক করছেন: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

খালেদা জিয়া শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী ক্ষমার নাটক করছেন। আর এর উজ্জল উদাহরণ ২১ আগস্ট গ্রেনেড হামলা।

রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

কাদের বলেন, বেগম খালেদা জিয়ার বক্তব্যে শেখ হাসিনার প্রতি তার অন্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।

শেখ হাসিনার বর্তমান সরকারের অধীনে নয়, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন করতে হবে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার সরকার ওই সময় শুধু নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে সহায়তা করবে। খালেদা ইভিএম পদ্ধতি চান না, কারণ এটা একটি অত্যাধুনিক প্রযুক্তি। তিনি চান ২০০১’র মতো মেকানাইজড নির্বাচন।

খালেদা জিয়া শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেত্রী ক্ষমার নাটক করছেন। আর এর উজ্জল উদাহরণ ২১ আগস্ট গ্রেনেড হামলা। তিনি এখন যে মামলায় জর্জরিত তা তারই নিয়োগ করা লোকেরা (ফখরুদ্দিন, মইনউদ্দিন) দিয়েছেন।

বিএনপির আমলে আওয়ামী লীগ নেতা কর্মী নির্যাতিত হওয়া সম্পর্কে তিনি বলেন, খালেদার হাতে একুশ হাজার নেতা-কর্মীর দাগ রয়েছে।

এছাড়া সরকারের বিরুদ্ধে কথা বললে বিদেশে পাঠিয়ে দেয়া হয় খালেদা জিয়ার এ বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তিনি (খালেদা) প্রধান বিচারপতির উদাহরণ দিয়েছেন। এটা হাস্যকর। বাংলাদেশ থেকে কেউ গিয়ে তাকে পদত্যাগ করায়নি। এসকে সিনহা নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ক্ষমতাসীন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

খালেদার চেয়ে বড় সমাবেশ কক্সবাজারে করেছি কোনো জনদুর্ভোগ হয়নি: কাদের
কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের সাধারণ সভা শেষে বেরিয়ে আসার পর বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা চেয়ে বড় সমাবেশ আমি কক্সবাজারে করেছি। কোনো জনদুর্ভোগ হয়নি। কিন্তু ক্ষমতার বাইরে থেকেও সমাবেশের নামে বিএনপি এখন রাস্তা ঘাট অচল করে দিয়েছে, এ থেকে বোঝা যায় ক্ষমতা গেলে তারা দেশ অচল করে দিবে।

রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগে সকাল থেকে আশাপাশের জেলা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে বাস চলতে দিচ্ছে না।

বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে? বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!