1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৮৪ বার পড়া হয়েছে

গাইবান্ধায় স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে বাবলু সরকার নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। আজ রবিবার সিনিয়র জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ওই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবলু মিয়ার সাথে প্রায় ১৫ বছর আগে একই গ্রামের মনোয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান জন্ম নেয়।

পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২৩ ফেব্র“য়ারি বাবলু মিয়া ঝগড়াবিবাদের একপর্যায়ে গলাটিপে তার স্ত্রী মনোয়ারা খাতুনকে হত্যা করে। দীর্ঘ শুনানী শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাবলু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

মামলার অন্য ২ জন আসামী আমীর উদ্দিন ও মোনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft