1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

উত্তর কোরিয়া ‘পরমাণু হামলায় প্রস্তুত’ : যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের নজর যখন উত্তর কোরিয়ার দিকে তখনই মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক পদক্ষেপ না নিতে সতর্ক করেছেন দেশটির নেতা কিম জং-উন।
তিনি হুমকিও দিয়ে বলেছেন, পিয়ংইয়ং প্রয়োাজনে ‘পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত’।
আজ শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং-এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জং-উন।
আর এই বক্তব্য এলো এমনই এক সময়ে যখন উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সামরিক কর্মকর্তা চো রেয় হায়ে বলেছেন, ‘যেকোনো পরমাণু হামলার জবাবে আমরা আমাদের নিজস্ব কায়দায় পাল্টা পরমাণু হামলা করতে প্রস্তুত’।
আর এমন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই, নিজেদের সামরিক শক্তি তুলে ধরার সুযোগটিকে কাজে লাগালেন কিম জং-উান।
নিজেদের বর্তমান সামরিক শক্তি তুলে ধরার লক্ষ্যে শনিবার পিয়ংইয়ং-এ কুচকাওয়াজে ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জামের বড় ধরনের প্রদর্শনী করা হয়।
ওই সামরিক প্রদর্শনীতে প্রথমবারের মত সাবমেরিন থেকে উৎক্ষেপণ-যোগ্য ব্যালাস্টিক মিসাইল জনসমক্ষে তুলে ধরা হয়। বিশ্বের যেকোনো স্থানে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্ভব।
এদিকে কোরিয়ার যে উপদ্বীপে পরমাণু পরীক্ষা চালানোর কথা বলা হচ্ছে সেখানে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী।
এদিকে শুক্রবার চীনের পক্ষ থেকে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর ‘যুদ্ধ’ লেগে গেলে কোনও পক্ষই তাতে জয়ী হবে না বলেও উল্লেখ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!