1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে ধান কাঁটা নিয়ে সংঘর্ষে আহত ১৯ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সুন্দরগঞ্জে ধান কাঁটা নিয়ে সংঘর্ষে আহত ১৯

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের জমির ধান কাঁটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১৯ জন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ২ বিঘা জমি নিয়ে ওই গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র শাহজাহান ও রফিকুল ইসলামের পুত্র আক্তারুজ্জামান গংদের বিরোধ অতঃপর মামলা মোকদ্দমা চলে আসছে।

এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে বিবাদমান ২০ শতক জমির ধান কাঁটা নিয়ে সৃষ্ট সংঘর্ষে শাহজাহান গংয়ের ২ জনসহ আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ। অন্যান্যরা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন যারা। তারা হলেন-খলিলুর রহমানের স্ত্রী মেহেরুন বেগম (৪৫), নুর আলমের স্ত্রী জয়গুন বেগম (২২), আয়নাল হকের স্ত্রী মেনেকা বেগম (৪০), মজিবর রহমানের পুত্র সপিয়াল হোসেন (৩৫), রফিকুল ইসলামের পুত্র আকতারুজ্জামান (২২), আব্দুল জলিলের পুত্র নুরুজ্জামান (৩৮), আব্দুল গণির পুত্র আয়নাল হক (৩৫), শাহজাহানের পুত্র শাহিন আলম (২২) ও মৃত দেলোয়ারের পুত্র শহিদুল ইসলাম (৩৫)।

থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন দু’পক্ষের বিরোধের জের ধরে আগে থেকেই মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!