1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান ভস্মিভূত - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান ভস্মিভূত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী সদরের গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকার কালীবাড়ী রোডে রকি আর্ট এন্ড কম্পিউটার সিল নামক একটি দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জানা যায়, সদরের শিবরামপুর গ্রামের রফিকুল ইসলাম অন্যান্য দিনের ন্যায় রাতে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী চলে যান। বদ্ধ দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত আগুনের লেলিহান শিখা দ্রুত গোটা দোকান ছড়িয়ে পড়ে। এসময় থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয় অন্যান্য দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টসহ পথচারীরা পানি ও বালু দিয়ে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ গ্রীড থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়ায় পাশের জুয়েলার্সসহ অন্যান্য দোকান সমূহ সম্ভাব্য ক্ষতির কবল হতে রক্ষা পায়।
প্রভাষক নীহার রঞ্জন চৌধুরীর (কালীদাস বাবু) মালিকানাধীন ওই মার্কেটের ভাড়াটিয়া দোকান মালিক মুহা. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে যাবতীয় সিল-আর্ট, ব্যানার, বিলবোর্ড ও প্যানা তৈরির ব্যবসা করে আসছেন।
দোকানের ক্যাশ ড্রয়ারে রাখা নগদ ৩০ হাজার টাকা, কম্পিউটার ২টি, প্রিন্টার ৪টি, অটোমেশিন ২টি, স্ক্যানার, তৈরিকৃত সিল-ব্যানার, বিলবোর্ড, সিল বানানোর রাবার ও বিভিন্ন দাহ্য জাতীয় পদার্থ-মূল্যবান উপকরণ ছাড়াও কম্পিউটারের যাবতীয় সরঞ্জামসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের মালামাল আগুনে ভস্মিভূত হয় বলে জানা যায়।
দোকানের মালিক রফিকুল ইসলাম তাঁর গোটা পরিবারের রুটি-রুজির একমাত্র সম্বল দোকানটির সব হারিয়ে হাউ-মাউ করে কেঁদে জানান আমি এখন পথের ফকির।
এদিকে খবর পেয়ে প্রায় ৪০ মিনিট পর রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধা জেলা সদর থেকে পৃথক দু’টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীম ঘটনাস্থলে আসার আগেই দোনানটির স্বর্বস্য পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সরকার ও দপ্তর সম্পাদক নির্মল কুমার সাহা, উপজেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, প্রেসক্লাব গাইবান্ধা রোড সভাপতি মন্জুর কাদির মুকুল ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুঁটে আসেন। দোকানটির অপূরনীয় ক্ষয়-ক্ষতি দেখে চরম দু.খ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত দোকানটির মালিক রফিকুলের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!