1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাড়ির ছাদে ‘আসল প্লেন’ বানিয়ে ফেলল পাইলট আমোল - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

বাড়ির ছাদে ‘আসল প্লেন’ বানিয়ে ফেলল পাইলট আমোল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১১১ বার পড়া হয়েছে

মুম্বাই এর একজন তরুণ পাইলট আমোল যাদবের স্বপ্ন অনেক বড়। এখান থেকে সাত বছর আগে আমোল একদিন তার পরিবার আর বন্ধুদের কাছে ঘোষণা করলেন যে তিনি একটা উড়োজাহাজ বানাবেন। তাও আবার বাড়ির ছাদে।

তার এই সংকল্পে সন্দিহান বন্ধু এবং পরিবারের সদস্যরা প্রশ্ন করলেন,যদি উড়োজাহাজ বানিয়েও ফেল তবে সেটা ছাদ থেকে নামাবে কিভাবে? খবর বিবিসির।

আমোল উত্তর দিলেন, ‘তা তো জানি না’। ১৯ সদস্যের যাদব পরিবারের বাস মুম্বাই এর এক পাঁচতলা বাড়িতে, যে বাড়িতে কোন লিফট নাই। ফলে যত যন্ত্রপাতি – লেদ মেশিন, কমপ্রেসর, ঝালাই এর মেশিন এবং একটা ১৮০ কেজি ওজনের ইঞ্জিনসহ সবকিছু বাড়ির সরু সিঁড়ি বেয়ে উঠলেন ছয় তলার ছাদের ওপর।

শুরু করে দিলেন উড়োজাহাজের কাজ।
একটা টেনিস কোর্টের অর্ধেকেরও ছোট মাপের সেই ছাদে নিজের দলবল নিয়ে শীত-গ্রীষ্ম-বর্ষা নির্বিশেষে কাজ করেছেন আমোল।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে অবশেষে তৈরি হলো তার ৬ আসনের সত্যিকারের উড়োজাহাজ। আমোল বলেন, তার এই উড়োজাহাজের ইঞ্জিন এত শক্তিশালী যে সে প্রায় ৩,৯২০ মিটার(১৩ হাজার ফিট) উঁচুতে উঠতে পারে। একবারে প্রায় ২ হাজার কিমি দূরত্ব পার হবার মতো জ্বালানী রাখা যায় এর ট্যাংকে।

‘এরপর আমাদের কাজ ছিল প্লেনটাকে মাটিতে নামিয়ে আনা আর সবাইকে দেখানো,’ ৪১ বছর বয়স্ক আমোল বলেন।

ভারত সরকার সে সময় ‘মেক ইন ইন্ডিয়া’ নামে এক প্রদর্শনীর আয়োজন করে যেখানে আমোল তার উড়োজাহাজ দেখানোর আবেদন করেন আয়োজকদের কাছে। কিন্তু অনুমতি পাওয়া যায় নি। আয়োজকরা বলেছিলেন এ উড়োজাহাজটি প্রদর্শনের মতো যথেষ্ট জায়গা নেই।

অতঃপর ভাইদের সহায়তায় নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলে, ‘ঘরে বানানো উড়োজাহাজের উপকারিতা’ বিষয়ে আলোচনা করে বান্দ্রার কনভেনশন মাঠে একটু জায়গা জোগাড় করেন আমোল। এবার সেই প্লেন মাঠে পৌঁছাতে হবে তো! তো সেই উড়োজাহাজের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ খুলে আলাদা করে নিয়ে রাস্তায় নামানো হলো।

সেখানে দুটো ট্রাক অপেক্ষা করছিল। সেখান থেকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হলো প্রদর্শনীর মাঠে এবং তারপর আবার জোড়া লাগানো হলো। কয়েক ঘণ্টা পর প্রদর্শনী শুরু হলে কৌতূহলী দর্শকরা ভিড় করে আমোলের ‘ঘরে বানানো উড়োজাহাজের কাছে’ এবং সেই ভিড়ে যুক্ত হয় ভারতের বিমান চলাচল মন্ত্রী ও বড় বড় রাঘব-বোয়াল নেতা আর ব্যবসায়ীরা।

আর এর সাথে সাথেই আমোল যাদবের উড়োজাহাজ হয়ে উঠলো গৃহ হতে মুক্ত এবং জনপ্রিয়। আমোল বলেন, ভারতের প্রথম নিজস্ব উড়োজাহাজ বানাতে প্রস্তুত তিনি। বিনিয়োগকারীরাও যথেষ্ট উৎসাহী বলে জানান তিনি। স্থানীয় বিজেপি সরকার ১৯ আসন-ওয়ালা উড়োজাহাজ বানাতে কারখানা স্থাপনের জন্য ১৫৭ একর জমি বরাদ্দ করবে বলে জানিয়েছে।

তবে ভারতের প্রথম বিমান নির্মাতা হবার পথে আমোলের সামনে এখন একটাই বাধা। স্থানীয় সরকার,এমপি আর প্রধানমন্ত্রীর অফিসের অনুরোধ সত্ত্বেও ভারতের আকাশপথ রেগুলেটরি গত ছ’বছর ধরে আমোলের এই বিমানকে উড়ণ ক্ষমতার সার্টিফিকেট দিতে দ্বিধাগ্রস্ত।

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলছে, সিভিল এভিয়েশন অথোরিটিকে এ বিষয়ে ‘নকশার মাণ এবং অপেশাদার-নির্মিত যাত্রীবাহী বিমানকে আরো উন্নত করতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!