1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

অভিজিৎ রায় হত্যা মামলায় এক জঙ্গি গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১৬০ বার পড়া হয়েছে

ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনায় সোহেল ওরফে সাকিব নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।

রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সোহেল অভিজিৎ রায় হত্যায় সরাসরি অংশ নিয়েছিল। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য।

অভিজিৎ রায় হত্যার সময়কার ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে সোহেলসহ ছয়জনের ছবি দিয়ে তাদের ধরিয়ে দিতে বলা হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন, সোহেলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে খুন হন অভিজিৎ রায়। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আহত হন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমির একুশে বইমেলা থেকে বের হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। বইমেলা অংশ নিতে তিনি দেশে এসেছিলেন। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও পড়েন এ ব্লগার।

এই ঘটনায় অভিজিতের বাবা শাহবাগ থানায় মামলা করেছেন, তাতে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলেন- মো. তৌহিদুর রহমান গামা, শফিউর রহমান ফারাবী, সাদেক আলি মিঠু, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান ও মান্না ইয়াহিয়া ওরফে মান্না রাহী।

তবে অভিজিৎ হত্যা মামলায় জামিনে থাকা আবুল বাসার অন্য মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন।

এর আগে প্রকাশিত এসাতটি ভিডিও থেকে মোট ছয়জনকে সন্দেহভাজন খুনি হিসেবে চিহ্নিত করেছে মামলার দায়িত্বরত পুলিশ। তবে এদের নাম–পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেনি। ভিডিওর ছবি দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে তাদের সে সম্পর্কিত তথ্য জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!