1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ৬ নভেম্বর শুরু - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ৬ নভেম্বর শুরু

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ‘সম্প্রীতি-২০১৭’ আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

ভারতের মিজোরাম রাজ্যের বাইরেংটিতে অবস্থিত জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ও মেঘালয় রাজ্যের উমরইয়ের জয়েন্ট ট্রেনিং নোড-এ এই মহড়া অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতি বছরই এ সময়টা ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী মিলে এ ধরণের একটি প্রশিক্ষণের আয়োজন করে।

এক্সারসাইজ সম্প্রীতি আয়োজনের উদ্দেশ্য হলো আংশিক-পার্বত্য বনভূমি অঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে দু’ দেশের সেনাবাহিনীর পরস্পরের সঙ্গে কাজ করার যোগ্যতা বৃদ্ধি।

ভারতীয় প্রতিরক্ষা দফতরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কর্নেল সি কুনওয়ার বলেন, ‘এ নিয়ে সপ্তমবারের মতো ভারত-বাংলাদেশ যৌথ সামরিক মহড়া সম্প্রীতি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের কাছে এই বার্তা যাবে যে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের উদীয়মান হুমকির বিষয়টি বাংলাদেশ ও ভারত ভালোভাবে অনুধাবন করতে পেরেছে এবং এই আতংক মোকাবেলায় তারা কাধে কাধ মিলিয়ে কাজ করছে।’

প্রতিবছর ভারত ও বাংলাদেশে পালাক্রমে সামরিক মহড়া ‘সম্প্রীতি’ আয়োজন করা হয়। প্রতিবেশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ইতিবাচক সম্পর্ক সৃষ্টি ও জোরদার করা এই মহড়ার লক্ষ্য।

ওই জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘দুই দেশের মধ্যে ইন্টেরোপ্যারাবিলিটি জোরদার এবং বিদ্রোহদমন বা সন্ত্রাসদমন অভিযান পরিচালনায় পরস্পরকে অভিজ্ঞতা সমৃদ্ধ করা এই মহড়ার লক্ষ্য।’

‘সম্প্রতি’ মহড়ার আগের সংস্করণ গতবছর বাংলাদেশের টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়।

এবারের মহড়া অনুষ্ঠিত হবে দুটি রাজ্যে – এর মধ্যে রয়েছে কমান্ড পোস্ট এক্সারসাইস (সিপিএক্স) ও ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স)। সিপিএক্স অনুষ্ঠিত হবে উমরইয়ে, ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে এফটিএক্স অনুষ্ঠিত হবে বাইরেংটিতে ৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত।

সেনা কর্মকর্তা বলেন, ব্রিগেড ও ব্যাটালিয়ন কমান্ড পোস্টের অংশ হিসেবে সিপিএক্স-এ দুই দেশ থেকে ২০ জন করে কর্মকর্তা অংশ নেবেন।

এফটিএক্স-এ বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কোম্পানি এবং ভারতীয় সেনাবাহিনীর এলিট রেড হর্নস ডিভিশনের একটি কোম্পানি অংশ নেবে।

তিনি জানান, সিপিএক্স-এ আধা-পাহাড়ি এলাকায় সন্ত্রাসদমন অভিযান পরিচালনার জন্য যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হবে। বিশেষ করে গভীর জঙ্গলে অভিযান চালানোর বিষয়টি থাকবে মনযোগের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে, এফটিএক্স-এ ফিজিক্যাল কন্ডিশনিং, হেলিকপ্টারবাহী স্পেশাল অপারেশন, ইমপ্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নিষ্ক্রিয়করণ, ঘেরাও ও তল্লাসি অভিযান এবং সন্ত্রাসদমন দৃশ্যপটে কোম্পানি ও প্লাটুন পর্যায়ে ট্যাকটিক্যাল ড্রিলের গুরুত্ব দেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!