1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কাতালোনিয়ার ৮ মন্ত্রী রিমান্ডে, সমর্থকদের ব্যাপক বিক্ষোভ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

কাতালোনিয়ার ৮ মন্ত্রী রিমান্ডে, সমর্থকদের ব্যাপক বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ১০১ বার পড়া হয়েছে

স্বাধীনতা ঘোষণা দেওয়ায় ক্ষমতাচ্যুত কাতালোনিয়া অঞ্চলের সরকারের বরখাস্ত ৮ মন্ত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে স্পেনের একটি আদালতের বিচারক তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বিবিসির খবর।

শুনানিকালে আইনজীবীরা কাতালোনিয়া সরকারের ৯ সদস্যের মধ্য ৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান। এদের বিরুদ্ধে বিদ্রোহ, উসকানি ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর প্রতিবাদে হাজারো মানুষ বার্সেলোনার রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন।

কাতালোনিয়ার নেতা পুজেমন বৃহস্পতিবার আদালতের শুনানিতে হাজির না হওয়ায় স্পেনের প্রধান কৌঁসুলি সর্বোচ্চ আদালতকে তার বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানান। তবে বেলজিয়াম থেকে পুজেমনের আইনজীবী বলেছেন, স্পেনের পরিবেশ এ মুহূর্তে ভালো নয়। তার মক্কেল কিছুটা দূরত্ব বজায় রাখতে চান। কিন্তু তিনি আদালতকে সহযোগিতা করবেন।

নেতারা হলেন, সাবেক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল জাঙ্কুয়ার্স, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফোর্ন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী রা এল রোমিভা, সাবেক বিচারমন্ত্রী কার্লোস মুন্ড, সাবেক শ্রমমন্ত্রী ডলাস বাস্সা, সাবেক সরকারি প্রেসিডেন্সি কাউন্সিলর জর্ডি তুরুল, সাবেক উন্নয়ন বিষয়কমন্ত্রী জোসেপ রুল ও সাবেক সংস্কৃতিমন্ত্রী মেরিটেক্সেল বোরাস।

তবে সাবেক বাণিজ্যমন্ত্রী শান্তি ভিয়ার জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত। এর আগে গত শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণার জন্য ভোটাভুটি শুরুর আগে তিনি পদত্যাগ করেন।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত স্বাধীনতার প্রশ্নে গণভোটকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমনসহ তার সরকারের ১৯ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রদ্রোহ ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে স্পেনের একটি কোর্টে বৃহস্পতিবার শুনানি হয়। শুনানি শেষে ক্ষমতাচ্যুত কাতালোনিয়া সরকারের আট মন্ত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

কাতালোনিয়ার বাতিল হওয়া সরকারের সদস্যদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিদের দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১৫ থেকে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

কাতালোনিয়ার ভেঙে দেওয়া পার্লামেন্টের আট সদস্য বৃহস্পতিবার আদালতে গেলেও দুজনসহ তার সরকারের চার মন্ত্রী হাজির হননি। তারা বেলজিয়ামে অবস্থান করছেন। সেখানে পুজেমন বলেছেন, এটি স্পেন সরকারের একটি রাজনৈতিক মামলা।

এদিকে কাতালোনিয়ার ওই আট নেতা বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে সমর্থকেরা তাদের অভিনন্দন জানান। তবে স্পেনের পতাকা হাতে দেশটির ঐক্যের পক্ষের লোকজনও উপস্থিত ছিলেন সেখানে। তারা ওই নেতাদের তিরস্কার করেন।

সমর্থকদের মধ্যে কাতালোনিয়ার ৩০ জনের একটি আইনজীবী দল আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিল। নেতারা উপস্থিত হলে তারা ‘তোমরা একা নও’ বলে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্ত করে সেখানে কেন্দ্রের শাসন জারি করেন। আগামী ২১ ডিসেম্বর প্রদেশটিতে নির্বাচনেরও ঘোষণা দেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!