1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিমান নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার পাইলট সাব্বিরকে বরখাস্ত - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিমান নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার পাইলট সাব্বিরকে বরখাস্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাব্বির ইমামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

বুধবার তার বরখাস্তের আদেশ জারি করা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ এয়ারলাইন্স দপ্তর।

এর আগে ‘উড়োজাহাজ দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার এক জঙ্গী পরিকল্পনা’ করার অভিযোগে বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক সাব্বিরসহ চারজনকে গ্রেপ্তার করে বিশেষ পুলিশ র‌্যাব।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিং-এ র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, একটি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সেই বিমান দিয়ে ‘সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের’ বাসভবনে আঘাত করবে বলে তার পরিকল্পনা ছিল।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত বৈমানিকের নাম সাব্বির ইমাম এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসার।

বলা হচ্ছে, গত ৪ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে জঙ্গী আস্তানা সন্দেহে চালানো র‌্যাবের অভিযানে নিহত জেএমবি সদস্য আবদুল্লাহর সঙ্গে সাব্বির ইমাম সম্পর্কিত ছিলেন।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, আবদুল্লাহ ও সাব্বিরের আরেকটি পরিকল্পনা ছিল যাত্রীসহ একটি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তারা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তা অবতরণ করাবে। এ ছাড়াও অন্য জঙ্গী সদস্যদের বিমান চালনার প্রশিক্ষণ দেবার পরিকল্পনাও তাদের ছিল বলে জানান মুফতি মাহমুদ।

তিনি বলেন, ২০১৪ সালে থেকে ইমাম বিমানে কর্মরত আছেন এবং বিদেশে উচ্চতর প্রশিক্ষণও নিয়েছেন। পূর্ব পরিচয়ের সূত্রে আবদুল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং এক পর্যায়ে তিনি জঙ্গীবাদের দিকে আকৃষ্ট হন, এবং এই কর্মকান্ডে জড়িয়ে পড়েন, বলেন তিনি।

বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থার শীর্ষে ‘বাংলাদেশ বিমান’
বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থাগুলোর মধ্যে শীর্ষস্থান পেল ‘বাংলাদেশ বিমান’। এই সংস্থার পরিষেবা এতটাই খারাপ মানের যে, বিশ্বের নিকৃষ্টতম ২১টি বিমান পরিষেবার মধ্যে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নাম।

সম্প্রতি ব্রিটেনের দ্য টেলিগ্রাফ সংবাদসংস্থা বিশ্বের খারাপ বিমান পরিষেবাগুলোর একটি তালিকা তৈরি করে। নাম দেওয়া হয়েছে, ‘দ্য টোয়েন্টি ওয়ান ওর্স্ট এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড’।

সেই তালিকায় বিমান বাংলাদেশ ছাড়াও রয়েছে, ‘বাহামাসেইর’, সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’, চিনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইন্’, কিউবার ‘কিউবানা এয়ারলাইন্স’, ‘ইরান এয়ার’, ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’, ইরানের ‘মাহান এয়ার’, ‘নেপাল এয়ারলাইন্স’, তুরস্কের ‘অনুর এয়ার’ ও ‘পেগাসাস এয়ারলাইন্স’, প্রাগের ‘স্মার্ট উইংস’, আমেরিকার ফ্লোরিডা ভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইন্স’, সুদান ‘এয়ারওয়েজ’, ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, ‘তুর্কমেনিস্তান এয়ারলাইন্স’, ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’, প্রভৃতি সংস্থা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft