1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল সমাবেশ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রত্যেক পরিবারে একজনের চাকুরি, ৮শ’ টাকায় প্রতিমাসের রেশনসহ ১০ টাকা কেজি ওএমএস’র চাল সরবরাহের দাবিতে সোমবার গাইবান্ধায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা বাসদ মাকর্সবাদী এই কর্মসূচীর আয়োজন করে।

মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু প্রমুখ। বক্তারা চাল ডাল সবজিসহ সকল নিত্যপন্যের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং মূল্য বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেট ব্যবসায়িদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার ঘোষণা দিয়েছিল প্রত্যেক পরিবারে ন্যুনতম একজনের চাকুরি এবং ১০ টাকা কেজি চাল জনগণকে দেবে। কিন্তু সে ঘোষণা আজ প্রহসনে পরিণত হয়েছে। সর্বক্ষেত্রে ঘুষ-দুর্নীতি লুটপাট চলছে। চিকিৎসা শিক্ষার বাণিজ্যিকরণ চরম আকার ধারণ করেছে। সরকার জনগণের দাবি পূরণ তো দুরের কথা দমন-পীড়ন করে এক ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।

তারা বাসদ মাকর্সবাদীর নেতৃবৃন্দের গণ দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!