1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নির্যাতনের অভিযোগে যুদ্ধবাজ নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীর মামলা - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

নির্যাতনের অভিযোগে যুদ্ধবাজ নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীর মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

নির্যাতনের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নেতানিয়াহুর বাসভবনে নিয়োজিত একজন গৃহপরিচারিকা।

শুক্রবার ইসরাইলি দৈনিক ‘ইয়েদিয়োথ অহরোনথ’ এর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ২৪ বছর বয়সী ওই গৃহকর্মী বৃহস্পতিবার সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে ওই গৃহকর্মীর নাম গোপন রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর স্ত্রী ওই গৃহকর্মীকে ‘অপমান ও নির্যাতন’ করেছে বলে মামলার অভিযোগে বলা হয়। মামলায় তিনি ক্ষতিপূরণ হিসেবে ২২৫,০০০ ইসরাইলি শেকেল (প্রায় ৬৪,০০০ মার্কিন ডলার) দাবি করেন।

প্রধানমন্ত্রীর বাসভবনের একজন ক্লিনার হিসেবে দুই মাস আগে ওই গৃহকর্মীকে নিয়োগ দেয়া হয়।

এছাড়াও, তাকে পর্যাপ্ত অবকাশযাপন ও অসুস্থতাজতিত ছুটির অনুমোদন দিতে প্রধানমন্ত্রীর স্ত্রী অস্বীকৃতি জানান বলে ওই প্রতিবেদনে বলা হয়।

স্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনে ‘অব্যবস্থাপনা’র জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।

সূত্র: আনাদুলো এজেন্সি

দুর্নীতিতে অভিযুক্ত হলেন ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। সারা হচ্ছেন নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী। তাকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে ইসরাইলের আদালত।

শুক্রবার ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এভিচাই মেনদেলব্লিত সারাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে এক লাখ ১২ হাজার ডলার নিজের বাড়িতে ডিনার পার্টিতে খরচ করেছেন এবং পরে তা অডিটরদের কাছে গোপন করেছেন।

এছাড়া, সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি তার মৃত বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতালেও রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যয় করেছেন বলে সন্দেহ রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সারা আলাদা চারটি অভিযোগের মুখোমুখি হতে পারেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, নেতানিয়াহু দম্পতির বিলাসবহুল জীবন-যাপন কয়েক বছর ধরেই ইসরাইলের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। সংবাদমাধ্যমও এনিয়ে সরব ছিল।
ইসরাইলের দুর্নীতিবিরোধী সংস্থা চলতি বছরের জানুয়ারিতে সারাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রাষ্ট্রীয় অর্থ ব্যক্তিগত ভোগবিলাসে খরচের অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!