1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এখনকার পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

এখনকার পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

১০ বছর আগে পুলিশ যেমন ছিল, এখনকার পুলিশ তেমন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখনকার পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৭’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের যে দুই একটি ব্যর্থতা নেই তা বলা যাবে না। তবুও আমরা যে পথে হাঁটছি, নিরাপদ বাংলাদেশ গঠনের পথেই যাচ্ছি। অবশ্যই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব।

বাংলাদেশ পুলিশ জনগণের সেই আস্থা অর্জন করতে পেরেছে উল্লেখ করে কামাল বলেন, আগে বিভিন্ন এলাকায় কর্তাব্যক্তিরা যে কাজ করতেন, এখন কমিউনিটি পুলিশ ধারাবাহিকভাবে সেই কাজ করে যাচ্ছে। তারা পাড়ায়-মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে ছোট-খাট ঝামেলা বা মতবিরোধ মীমাংসা করে দিচ্ছে। তারা জনগণের সহযোগিতায় জঙ্গি, সন্ত্রাস ও মাদক দমনে সাফল্য অর্জন করে দেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে।

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য সুরক্ষার বিকল্প নাই, আমরা সে কাজটিই করে যাচ্ছি। জনগণকে যতো কাছে নিতে পারব, আমরা ততোই সফল হব। জননিরাপত্তা বিধানে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় জনগণকেও স্বতঃস্ফুর্তভাবে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

দুই দফায় ইতিমধ্যে ৮০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে অনেক সুবিধা দিতে পারেননি বলেও স্বীকারোক্তি তার। এ বছর যথেষ্ট পরিমাণ গাড়ি ডিএমপির জন্য কেনা হয়েছে বলেও জানান তিনি। পুলিশের অন্য সমস্যাগুলো দূর করার জন্য কাজ চলছে বলে জানান।

সভায় আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, কমিউনিটি পুলিশিং হলো জনগণের কাছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের জবাবদিহি করা। দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। এতে জনগণের সহযোগিতা পাওয়া যাবে। নাগরিক দায়িত্ব জাগিয়ে তোলা ও সংগঠিত করাই এর লক্ষ্য। পুলিশের সঙ্গে সম্পর্ক থাকলে ভয় দূর হবে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ঈমাম, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!