1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হঠাৎ অসুস্থ হয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

হঠাৎ অসুস্থ হয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

ভারতের বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিমলা প্রদেশ থেকে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

শিমলায় অবকাশ যাপনের সময় শুক্রবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা পাঁচটায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পেটের পীড়ায় ভুগছেন বলে তার চিকিৎসক জানিয়েছেন।

দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ডা. রানা জানিয়েছেন, পেটের সমস্যা নিয়ে বিকেল পাঁচটার দিকে তিনি হাসপাতালে আসেন। ৭০ বছর বয়সী এই নেত্রীকে বর্তমানে হাসপাতালে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনিয়া পুত্র রাহুল গান্ধী এক টুইটে জানিয়েছেন যে তার মা ঠিক আছে, দু:শ্চিন্তার কিছু নেই।

সোনিয়া গান্ধী বেশ কয়েক বছর অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তবে তার দল এ অসুস্থতার তথ্য গণমাধ্যমের কাছে স্বীকার করেনি।

সোনিয়া গান্ধীর ছেলে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী শিগগিরই তার পদে আসীন হচ্ছেন বলে কয়েক সপ্তাহ আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারানসীতে প্রচারণা চালানোর সময় সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়েছিলেন। দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই সময় তার কাঁধে চিড় ধরা পড়ে। এনডিটিভি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!