1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

তিলের তেল হার্ট সুস্থ রাখে

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে
রান্নায় তিলের তেল বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে। নানারকম ভেষজ ও পুষ্টিগত গুণাগুণের কারণে ভোজ্যতেল হিসেবে তিলের তেল অগ্রগণ্য। রান্না ছাড়াও শরীরে মাখার জন্য এই তেল আদর্শ। তিলের তেল চুল পড়া কমায়, অকালে চুল পাকা রোধ করে, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে। জেনে নিন তিলের তেলের আরও কিছু গুণাগুণ
হার্ট সুস্থ রাখে : তিলের তেলে প্রচুর ম্যাগনেসিয়াম থাকায় তিলের তেল রক্তচাপ কমায়। রক্তরসে শর্করার পরিমাণও কমায় তিলের তেল।  ম্যাগনেসিয়াম ছাড়াও আরও আছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং জ্বালাপোড়া নিরোধক উপাদান, যার নাম ‘সেসামোল’।
হাড়ের সুস্বাস্থ্য : জিংক, ক্যালসিয়াম এবং কপার আছে তিলের তেলে, ফলে নিয়মিত এই তেল গ্রহণ করলে বা এই তেল দিয়ে রান্না করলে হাড়ের সুস্বাস্থ্য বজায় থাকে। বয়স বাড়ার সঙ্গে হাড়ের ক্ষয়রোধের পাশাপাশি অস্টিওপোরোসিস রোধ করে তিলের তেল। হাড়ের জোড়ে সমস্যাজনীত বিভিন্ন ধরনের ব্যথা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।
স্নায়ু সচল করে : শরীরের ক্লান্তি দূর করে এবং ইন্দ্রিয়ের শক্তি বাড়াতে সাহায্য করে তিলের তেল। তিলের তেল মানুষের আয়ু বৃদ্ধি করে।
শরীরের রং উজ্জ্বল করে : তিলের তেল শরীরের রং উজ্জ্বল করে এবং শরীরের ছোট ছোট দোষত্রুটি দূর করে দেয়।
মানসিক সুস্বাস্থ্য : তিলের তেলে থাকা অ্যামিনো অ্যাসিড ‘টাইরোসিন’ মানসিক অস্বস্তি ও দুশ্চিন্তা দূর করে এবং প্রয়োজনীয় এনজাইম ও হরমোন সরবরাহ করার মাধ্যমে প্রাকৃতিকভাবে মন-মেজাজ ভালো রাখে। মানসিক চাপ দূর করার এটি আদর্শ উপাদান, যার কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
দাঁতের সুস্বাস্থ্য : দাঁতের পরিচর্যার এক বিশেষ পদ্ধতি ‘অয়েল পুলিং’-এ বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে তিলের তেল। এই পদ্ধতিতে মুখে পরিমাণ মতো তেল নিয়ে (না খেয়ে) ১০ মিনিট ধরে কুলিকুচি করতে হয়। কুলি ফেলার সময় এই তেল মুখের সকল বিষাক্ত উপাদান ও ব্যাকটেরিয়া ধুয়ে বের করে আনবে। মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র পরিষ্কার রাখার পাশাপাশি দাঁত ঝকঝকে করতেও তিলের তেল অত্যন্ত উপাকারী। সূত্র : বোল্ড স্কাই

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!