1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আদালতে খালেদা জিয়ার মিথ্যাচার রাজনীতির ভাষা নয়: কাদের - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদালতে খালেদা জিয়ার মিথ্যাচার রাজনীতির ভাষা নয়: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ১০৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে বেগম খালেদা জিয়ার আদালতে বলা মিথ্যাচার রাজনীতির ভাষা নয়, এটা রাস্তার ভাষা।

মন্ত্রী বলেন, তিনি (খালেদা) আদালতে গিয়ে এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, সেটা রাজিনৈতিক বক্তব্য। যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে।

শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে যোগদানের প্রাক্কালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ওয়ান ইলেভেনের সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মানজনক ও অপমানজনকভাবে আদালতে নেয়া হয়েছে। অথচ সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আধুনিক সকল সুযোগ সুবিধাসহ বাড়ি বরাদ্দ করে সাব-জেল তৈরী করে সেখানে নেয়া হয়। অথচ খালেদা জিয়া আদালতে বলেন শেখ হাসিনা লাকি, তাকে কখনো আদালতে যেতে হয়নি।

তিনি বলেন, ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না। ত্রাণ সরবরাহ করা না গেলে ছয় লাখ মানুষ কষ্ট পাবে। ত্রাণ দেয়ার নামে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

ওবায়দুল কাদের বলেন, ত্রাণের নাম করে তিন দিন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে রাখবেন। এতে ত্রাণ সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে। বিষয়টি মানবিক হলেও তাদের উদ্দেশ্য রাজনৈতিক।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি আরো বলেন, বাংলাদেশের শত শত মানুষকে তিনি পুড়িয়ে মেরেছেন। শত শত মানুষের কান্নার রোল এখনো বাংলার আকাশে ভেসে আসছে। আদালতে গিয়ে কান্নাকাটি করে জনগণের কাছে মায়া কান্না দেখিয়ে তথাকথিত সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়েছেন, তা বিশ্বের কোনো সভ্যতার মধ্যে পড়ে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!