1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এটাই সত্য: সিইসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, জিয়াউর রহমান দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এটাই সত্য, আমি এখনো এটা বিশ্বাস করি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী অংশীজনদের সঙ্গে বিভিন্ন ধাপে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রায় ৩ মাসব্যাপী ধারাবাহিক এই সংলাপ শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো মধ্যে কোনো ধরনের সমঝোতার উদ্যোগ নেবে না। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। এটা রাজনৈতিক দলগুলোকেই ঠিক করে নিতে হবে।

এর আগে মঙ্গলবার সাবেক সিইসি, নির্বাচন কমিশনারদের পেয়ে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়ে সিইসি বলেন, ‘আজ বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাই। গল্প পরামর্শ আকারে গ্রহণ করব। যত্ন সহকারে তা সংরক্ষণ করব এবং বাস্তবে তা প্রয়োগ করব।’

সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘ফেলে আসা পুরনো দিনগুলোর দিকে ফিরে তাকানোর সুযোগ হলো। এ সুযোগে আপনাদের স্বাগত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, ৪০টি নিবন্ধিত দল, পর্যবেক্ষক ও নারী নেত্রীদের সঙ্গে প্রায় তিন মাস ধরে অনেক মূল্যবান কথা শুনেছি। অনেক ভারি ভারি মতামত এসেছে। আজ আপনাদের পেয়ে অনেকটা হালকা অনুভব করছি।’

এ সংলাপে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, এটিএম শামসুদ হুদা, ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হাফিজ, শাহ নেওয়াজসহ সাবেক নির্বাচন কমিশনার, সাবেক ইসি সচিব, সাবেক স্বরাষ্ট্র সচিব, সাবেক আইজিপি, সাবেক বিভিন্ন গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধির মাধ্যমে সংলাপের সূত্রপাত হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি, গত ২৪ আগস্ট থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০ টি রাজনৈতিক দল, ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক এবং ২৩ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করে ইসি। আজ নির্বাচন বিশেষজ্ঞদের এই সংলাপের মধ্যদিয়ে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হয়।

পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘আমরা আপনাদের পরামর্শ নিয়েই প্রণয়ন করেছি। যাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে পাঠাবেন, তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন বলে আশা করি। পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে গিয়ে যেনো সামগ্রিক ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।’

পর্যবেক্ষকদের দায়িত্ব পালনকালে যেনো সামগ্রিকভাবে ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!