1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে গৃহবধূকে ধর্ষণের পর নির্যাতন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

রংপুরে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের খবর পাওয়া গেছে। এছাড়া ধর্ষণের পর ওই গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে ধর্ষক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূকে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রমতে, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী বন্দে আলী মিয়ার ছেলে হাসান আলী (২২) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনা জানাজানি হলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন স্বামী।

এদিকে বাড়ি থেকে বের করে দেয়ায় তিনি ওই রাতেই ধর্ষক হাসান আলীর বাড়িতে চলে যান। এসময় ধর্ষক হাসান ও তার স্বজনরা মিলে তার মাথার চুল কেটে দিয়ে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় রোববার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার নানা আব্দুল হাকিম বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় ধর্ষক হাসানসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, আমরা বিষয়টি গুরত্ব সহকারে দেখছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!