1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা পুলিশের হলরুমে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন,  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান ও উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব আবু তালেব সরকার তারা প্রমুখ।

এসময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পুলিশ সুপার কার্যালয়ের সিপিও এসআই দিবাকর অধিকারী, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটর শ্রমিক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পবিরহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্ছু ছাড়াও ইউপি চেয়ারম্যান-মেম্বার, কমিউনিটি পুলিশিং-এর সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৯ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২৫ জন ব্যক্তি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে প্রশ্নাকারে তাদের পরামর্শ ও খোলাখুলি-উন্মুক্ত মতামত পেশ করেন। পুলিশ সুপার এসময় তাদের জিজ্ঞাসা সমূহের তাৎক্ষনিক উত্তর প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এসআই আলাউদ্দিন। উল্লেখ্য, ২৮ অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী থানাতেও দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!