1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

তেঁতুলিয়ায় সোনিয়া আত্মহত্যায় পুনঃতদন্তের লাশ উত্তোলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আলোচিত রহিমা আক্তার সোনিয়া (১৪) নামের নবম শ্রেণীর শিক্ষার্থীকে অব্যাহত ধর্ষণ ও ব্ল্যাকমেইল ও আত্মহত্যার প্ররোচণায় অভিযুক্ত আত্মহত্যায় প্ররোচণাকারী মনসুর আলী রাজন ও আতিকুজ্জামান আতিকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদাতল।

গতকাল সোমবার তাদের তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হলে মঙ্গলবার উভয়ের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক মো. জাহাঙ্গীর আলম।

গত মঙ্গলবার ঘটনার পর থেকে গা ঢাকা দেয় রাজন ও আতিক। তেঁতুলিয়া উপজেলাকে উত্তাল দেখে অবশেষে এই দুই আসামি গতকাল সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জামিনের জন্য আত্মসমর্পন করে। বিচারক মো. জাহাঙ্গীর আলম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।তেঁতুলিয়ায় সোনিয়া আত্মহত্যায় পুনঃতদন্তের লাশ উত্তোলন

অপরদিকে, আদালতের নির্দেশে ধর্ষণের আলামত সংগ্রহে পুনরায় ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ঘটিকায় সোনিয়ার লাশ কবর থেকে উত্তোলন করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের উপস্থিতিতে কবরস্থান থেকে সোনিয়ার লাশ উত্তোলন করা হয়।

এ সময় তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র, মামলার তদন্তকারী কর্মকর্তা তেঁতুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর, ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমানসহ বিপুল সংখ্যক এলাকাবাসি উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়ায় সোনিয়া আত্মহত্যায় পুনঃতদন্তের লাশ উত্তোলন
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কাজী শাহাবুদ্দিন বালিকা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী ও উপজেলার কালারাম জোত গ্রামের দিনমজুর পাথর শ্রমিক জাহেরুল ইসলামের কন্যা রহিমা আক্তার সোনিয়া (১৪)। অব্যাহত ধর্ষণ আর তা ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে এবং ব্লাকমেইল করার অপমান সইতে না পেরে গত মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯.১০ মিনিটে অসহায় সনিয়া আত্মহত্যার পথ বেছেনেয়।

এ ঘটনায় সনিয়ার পরিবার তেঁতুলিয়া থানায় আত্বহত্যা প্ররোচনা ও ধর্র্ষণ মামলা নিয়ে গেলে থানা পুলিশ সাড়া দেয় নি। পরে গত ১৪ অক্টোবর শনিবার সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে রাজন ও আতিকের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং- ৩, ধারা ৯ এর ক. তারিখ: ১৪/১০/২০১৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!