1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

দিনাজপুরে বাস-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রবাহী বাস ও বালু বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক।

রোববার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বগুড়া থেকে উইলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটি ও একটি দোকানের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ২ জন নিহত ও ১৫ আহত হন।

নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪০) ও নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মিথিলা পারভীন (১৩)।

দিনাজপুর ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ মো. ইসরাইল হোসেন জানান, দুর্ঘটনার পর বাস থেকে প্রায় ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ জানান, আহত ১৫ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনা কবলিত বাস ও বালু বোঝাই ভটভটিটি ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর বাস ও ভটভটি চালকরা পালিয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!